শনিবার, ০৭ মার্চ, ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ীর শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, সংগঠন ও ব্যবসায়ীরা। তাঁরা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিভাবক হারিয়েছে। এটি দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে তিন দিন রাষ্ট্রীয় শোক […]

অক্টোবরের পর ৪১৪ ফিলিস্তিনিকে হত্যা করলেও ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলছে বলে মনে করেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে ‘খুব দ্রুত’ পৌঁছানোর বিষয়ে তিনি আশাবাদী। গতকাল সোমবার ফ্লোরিডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ কথা বলেন। তবে অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ইসরায়েল বারবার লঙ্ঘন করলেও তা নিয়ে উদ্বিগ্ন নন তিনি। তাঁর দাবি, ইসরায়েল ‘যুদ্ধবিরতি মেনে চলছে’। গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রস্তাবিত […]

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে দুই পাইলটই নিহত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের হ্যামন্টন শহরে গত রোববার মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই হেলিকপ্টারের পাইলটই নিহত হয়েছেন। হ্যামন্টন পুলিশ নিহত পাইলটদের পরিচয় প্রকাশ করেছে। তাঁরা হলেন ৬৫ বছর বয়সী কেনেথ এল কির্শ এবং ৭১ বছর বয়সী মাইকেল গ্রিনবার্গ। তাঁরা দুজনই নিউ জার্সির বাসিন্দা। যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী প্রতিষ্ঠান সিবিএস এমন তথ্য দিয়েছে। […]

বন্দুকধারীরা নিজেরাই পরিকল্পনা করে বন্ডাই সৈকতে হামলা চালান, ফিলিপাইনে প্রশিক্ষণ নেননি: অস্ট্রেলীয় পুলিশ  

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে গত ১৪ ডিসেম্বর ইহুদিদের একটি অনুষ্ঠানে বন্দুক হামলা চালিয়ে ১৫ জনকে হত্যার ঘটনায় জড়িত দুই হামলাকারী কোনো বৃহত্তর সন্ত্রাসী চক্রের সদস্য ছিলেন না। তাঁরা এককভাবেই এই হামলা চালিয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ কমিশনার ক্রিসি ব্যারেট বলেন, প্রাথমিক তদন্ত অনুযায়ী সাজিদ আকরাম (৫০) ও […]

ইয়েমেনে আরব আমিরাতের সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ওপর সৌদি আরবের বোমা হামলা

ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লায় আজ মঙ্গলবার বোমা হামলা চালিয়েছে সৌদি আরব। সৌদি আরবের দাবি, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে সেখানে বিচ্ছিন্নতাবাদী বাহিনীর জন্য অস্ত্রের একটি চালান পাঠানো হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে এই হামলা চালানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাত তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এই হামলা সংযুক্ত আরব আমিরাতের মদদপুষ্ট বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল’–এর (এসটিসি) […]

এভারেস্টে আরোহীপ্রতি ৪ হাজার ডলার করে অফেরতযোগ্য ফি আদায়ের চিন্তা

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টকে দূষণমুক্ত করতে পর্বতারোহীদের জন্য চালু থাকা ‘জামানত প্রথা’ আর থাকছে না। দীর্ঘ ১১ বছর ধরে এই নিয়ম কার্যকর থাকলেও পাহাড়ে আবর্জনার স্তূপ না কমায় এটিকে ‘ব্যর্থ’ বলে আখ্যা দিয়েছে নেপাল সরকার। আজ মঙ্গলবার নেপালের পর্যটন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পুরোনো নিয়ম অনুযায়ী, এভারেস্ট আরোহীদের ৪ হাজার ডলার […]

সামরিক মহড়ার মধ্যে তাইওয়ানের জলসীমায় রকেট ছুড়েছে চীন

তাইওয়ানের উত্তর ও দক্ষিণ উপকূলের কাছের জলসীমার দিকে রকেট ছুড়েছে চীন। একই সঙ্গে দ্বীপটিকে অবরুদ্ধ করার মহড়ার অংশ হিসেবে নতুন উভচর যুদ্ধজাহাজ, বোমারু বিমান ও ডেস্ট্রয়ার মোতায়েন করেছে দেশটি। আজ মঙ্গলবার এখন পর্যন্ত নিজেদের সবচেয়ে বিস্তৃত সামরিক মহড়ার দ্বিতীয় দিনে এসব কার্যক্রম চালিয়েছে চীন। চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত লাইভ-ফায়ারিং […]

যুদ্ধ–সংঘাত আর জেন–জিদের বিক্ষোভে উত্তাল ছিল বিশ্ব

বিদায় নিতে চলেছে ২০২৫। এ বছরটি যুদ্ধ উত্তাল, বিপ্লব আর বিক্ষোভের বছর। একই সঙ্গে এ বছর বাণিজ্য প্রতিযোগিতা, অস্ত্র প্রতিযোগিতা থেকে শুরু করে সংশয় আর উদ্বেগ ছড়িয়েছে দেশে দেশে। কাঠমান্ডু থেকে লিমা—২০২৫ সালে বৈষম্য, দুর্নীতি আর রাজনৈতিক বঞ্চনার বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল ‘জেনারেশন জেড’ বা জেন-জি। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এসব স্থানীয় আন্দোলনকে এক সুতোয় গেঁথে […]

ইরান-ইসরায়েল সংঘাত পাল্টে দিল মধ্যপ্রাচ্যের হিসাব–নিকাশ

২০২৫ সালের ১৩ জুন মধ্যপ্রাচ্য বিশ্ব রাজনীতিতে এক নতুন উত্তেজনার সূচনা করে। এদিন ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনব্যাপী শুরু হওয়া ভয়াবহ সংঘাত শুধু দুই দেশের সামরিক ও কূটনৈতিক সক্ষমতাকে নয়; পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করে। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো এ ঘটনা নিয়ে প্রতিবেদনটিতে ইরান–ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপট, ক্ষয়ক্ষতি, প্রভাব ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে […]

জকসু নির্বাচন স্থগিতের কারণ জানতে চেয়ে প্যানেলগুলোর চার দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করার সিদ্ধান্তের কারণ জানতে চেয়েছে নির্বাচনে অংশ নেওয়া কয়েকটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। এ বিষয়ে মঙ্গলবার উপাচার্য বরাবর সম্মিলিতভাবে একটি চিঠি দেন তাঁরা। পরে বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে সংবাদ সম্মেলন করে চার দফা দাবি তুলে ধরেন। এ সংবাদ সম্মেলন করেন ছাত্রদল, ছাত্র অধিকার […]