খালেদা জিয়ার মৃত্যুতে কাল বুধবার বন্ধ থাকবে সব পোশাক কারখানা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার পোশাকশিল্প কারখানাতে সাধারণ ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ। ফলে আগামীকাল দেশের সব পোশাক কারখানা বন্ধ থাকবে। আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বিজিএমইএ ও বিকেএমইএ। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বিজিএমইএ বলেছে, […]