শনিবার, ০৭ মার্চ, ২০২৬

তিন গোলরক্ষক নামিয়ে ৩ গোল হজম উগান্ডার, তাঞ্জানিয়ার ইতিহাস

টানা তিন জয়ে আফ্রিকা কাপ অব নেশনসের গ্রুপ পর্ব শেষ করেছে আগেই শেষ ষোলো নিশ্চিত করা নাইজেরিয়া। গতকাল মঙ্গলবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উগান্ডাকে ৩–১ গোলে হারিয়েছে তারা। ম্যাচে উগান্ডা এক পর্যায়ে ১০ জনের দলে পরিণত হয়, এমনকি পরিস্থিতির কারণে স্কোয়াডের তিনজন গোলরক্ষককেই ব্যবহার করতে হয় তাদের। যদিও কোনো পরিবর্তনই দলটির বিদায় ঠেকাতে পারেনি। […]

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গোল করায় ৬৬ দলের পেছনে রিয়াল

রিয়াল মাদ্রিদ নামটা শুনলে প্রতিপক্ষের রক্ষণভাগের বুক কাঁপে। গোল করার জন্য, আক্রমণ দিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার জন্য তাদের আলাদা একটা খ্যাতি আছে। যুগে যুগে রিয়ালের আক্রমণভাগ নিয়ে কোচেদের কপালে দুশ্চিন্তার ভাঁজ দেখা গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এবারের মৌসুমে চিরচেনা সেই খুনে মেজাজের রিয়ালকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। জাবি আলোনসোর দলের গোল করা নিয়ে যেন […]

ঘরের মাঠে সবচেয়ে বেশি দর্শকের সামনে খেলেছে যে ১০ ক্লাব

ফুটবল দর্শকের খেলা। টইটম্বুর গ্যালারির মাঝে খেলার রোমাঞ্চ অন্য রকম। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে তো কথাই নেই। দর্শকের আওয়াজে গমগম করে বড় বড় ক্লাবের স্টেডিয়াম। এ দৃশ্য আজকের নয়, চলে আসছে অনেক বছর ধরে। তা ঘরের মাঠে এ বছর গড় দর্শক উপস্থিতিতে ইউরোপের কোন ক্লাব শীর্ষে—বছর শেষ হওয়ার এই লগ্নে ইউরোপিয়ান ক্লাব ফুটবল নিয়ে আড্ডায় এমন […]

ভিলার টানা ১১ ম্যাচের জয়রথ থামিয়ে শীর্ষে থেকে বছর শেষ করল আর্সেনাল

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জিতে রীতিমতো উড়ছিল অ্যাস্টন ভিলা। গতকাল রাতে আর্সেনালকে হারাতে পারলে ১২ ম্যাচ জয়ের নতুন ক্লাব রেকর্ড গড়তে পারত তারা। কিন্তু রেকর্ড গড়ার বদলে বড় হার নিয়েই মাঠ ছেড়েছে ভিলা পার্কের ক্লাবটি। এমিরেটসে স্বাগতিক আর্সেনালের বিপক্ষে ৪–১ গোলে হেরেছে অ্যাস্টন ভিলা। ম্যাচে ৫টি গোলের সবকটি এসেছে বিরতির পর। এ জয়ে […]

ট্রেনের ধাক্কায় ৭ বছর কোমায় থেকে মারা গেলেন যুব বিশ্বকাপে খেলা ক্রিকেটার

কয়েক বছর কোমায় থাকার পর গতকাল মারা গেছেন শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলে খেলা ক্রিকেটার আকশু ফার্নান্দো। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর দক্ষিণ কলম্বোর মাউন্ট লাভিনিয়া এলাকায় সমুদ্রসৈকতে অনুশীলন সেশনের একটি অরক্ষিত রেলপথ পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ফার্নান্দো। এর পর থেকে ৩৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার বেশির ভাগ সময় লাইফ সাপোর্টে ছিলেন বলে […]

সরকারি চাকরি ছেড়ে সফল উদ্যোক্তা আবু মঞ্জুর সাঈফ

পাঙাশ মাছ প্রক্রিয়াজাত করে ‘বাচা ফিলে’ (মাছের কাঁটাবিহীন মাংস) তৈরি করছেন উদ্যোক্তা আবু মঞ্জুর সাঈফ। মাছের এই ফিলে তিনি দেশের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁসহ ব্যবসায়িক ও শিক্ষাপ্রতিষ্ঠানে সরবরাহ করেন। এতে ব্যাপক সাড়া পাচ্ছেন। ছয় মাসের মধ্যেই তাঁর প্রতিষ্ঠান নুইভাফর্মের মাসিক বিক্রির পরিমাণ বেড়ে পাঁচ লাখ টাকায় উন্নীত হয়েছে। নিজের ব্যবসা নিয়ে আবু মঞ্জুর সাঈফ প্রথম আলোকে জানান, […]

নিয়োগ দেবে চ্যাটজিপিটি, বেতন বছরে ৬ কোটি ৭৭ লাখ টাকা

বড় পদে নিয়োগ দেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানি ওপেনএআইতে। বেতনের পরিমাণ শুনলে অনেকের হয়তো চোখ কপালে উঠতে পারে। তবে এমনি এমনি বেতন দেওয়া হবে না। খাটতেও হবে সেভাবে। সেই সঙ্গে থাকতে হবে বুদ্ধিমত্তা। ওপেন এআইয়ের কর্তা স্যাম অল্টম্যান জানিয়েছেন, রীতিমতো সুপারম্যান বা অতিমানব হতে হবে এই পদে কাজ করতে হলে। বেতন বার্ষিক ৫ লাখ ৫৫ […]

৩৩ বছর আগের ইস্টার্ন ব্যাংক মডেলে যাত্রা করবে সম্মিলিত ইসলামী ব্যাংক

১৯৯২ সালে বহুজাতিক ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনালের (বিসিসিআই) বাংলাদেশ কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে সেই কার্যক্রম পুনর্গঠনের মাধ্যমে সরকারের উদ্যোগে ইস্টার্ন ব্যাংক গঠিত হয়। নবগঠিত ব্যাংকটির মূলধনের ৬০ শতাংশ দেয় সরকার। বাকি মূলধনের সমমূল্যের শেয়ার দেওয়া হয় বড় আমানতকারীদের। বর্তমানে ইস্টার্ন ব্যাংক দেশের শীর্ষ মডেল ব্যাংকগুলোর একটি। প্রায় ৩৩ বছর পর একই আদলে […]

ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার প্রস্তাব অনুমোদিত

ভারত থেকে ৫০ হাজার টন সেদ্ধ চাল আমদানি করা হচ্ছে। এ–বিষয়ক একটি প্রস্তাব আজ মঙ্গলবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অনুমোদিত হয়। সিঙ্গাপুর থেকে অনলাইনে যুক্ত হয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বৈঠক সূত্রে জানা গেছে, চাল আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ছয়টি দরপত্র জমা পড়ে এবং প্রতিটিই […]

খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ীর শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, সংগঠন ও ব্যবসায়ীরা। তাঁরা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিভাবক হারিয়েছে। এটি দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে তিন দিন রাষ্ট্রীয় শোক […]